মুক্তিযুদ্ধ ও নারীর প্রশ্নে কার কী অবস্থান সব দিনের আলোর মতো পরিষ্কার: ভিপি প্রাথী ইমি

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ AM
শেখ তাসনিম আফরোজ ইমি

শেখ তাসনিম আফরোজ ইমি © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট আবেদন করেছিলেন বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। এ নিয়ে হাইকোর্ট সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর নির্বাচনপ্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন। তবে পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই স্থগিতাদেশ বাতিল করেন।

রিট আবেদনকারী ফাহমিদা আলমকে লক্ষ্য করে ‘গণধর্ষণের পদযাত্রা’ করার হুমকি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ঢাবির শিক্ষার্থী আলী হুসেন। মুহূর্তে তার স্ট্যাটাস ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা-সমালোচনা।  ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা দাবি করছেন, তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, বরং এটি তাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা।

ঘটনাটির কঠোর সমালোচনা করেছেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি আজ ফেসবুকে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, “হলে হলে ফরহাদদের যে ‘ছোট ছোট টিম’ আছে তারা কি এসবের জন্যই অ্যাসাইন্ড নাকি? ছেলেটা (আলী হুসেন) আমার ডিপার্টমেন্টের জেনে আমি ঘেন্নায় কুঁকড়ে গেলাম।”

তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন, “মুক্তিযুদ্ধের প্রশ্নে, নারীর প্রশ্নে কার কী অবস্থান তার সবকিছুই দিনের আলোর মতো পরিষ্কার। ঢাবির ভবিষ্যৎ কেমন হবে সেই সিদ্ধান্ত শিক্ষার্থীদেরকেই নিতে হবে।”

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬