উমামা ফাতেমার নেতৃত্বে প্যানেল ঘোষণা কাল

১৮ আগস্ট ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৭:১৯ AM
উমামা ফাতেমা

উমামা ফাতেমা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করতে যাচ্ছেন শিক্ষার্থী উমামা ফাতেমা। আজ সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় শেষ হয়েছে এই নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময়। আগামীকাল বিকেল ৩টায় তার নেতৃত্বাধীন প্যানেলের নাম ও নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে তিনি জানান।

উমামা ফাতিমা জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের প্যানেলের নাম ও পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করা হবে। তবে প্রাথমিকভাবে তারা ডাকসুকে রাজনৈতিক দলগুলোর জাতীয় নেতৃত্ব তৈরির মঞ্চ হিসেবে ব্যবহার না করার অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কেই প্রাধান্য দিচ্ছি। ডাকসুকে জাতীয় নেতা বানানোর জন্য ব্যবহার করতে চাই না। প্রতি বছর ডাকসু নির্বাচনের ক্যালেন্ডার অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।’

আরও পড়ুন: শিবির না করা শিক্ষার্থীদেরকেও ডাকসুর প্যানেলে রাখল শিবির

ফাতিমা আরও জানান, যেসব শিক্ষার্থীর যথাযথ যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা রয়েছে, কেবল তাদের নিয়েই সম্পাদক ও সদস্য পদে প্যানেল সাজানো হয়েছে।

আগামীকাল ঘোষণার মধ্য দিয়ে উমামা ফাতিমার স্বতন্ত্র প্যানেলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন তিনি।

একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৪১৬ কলেজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সাজেদা ফাউন্ডেশন, আবেদন ২৫ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু, দল থেকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ২২০৫ শিক্ষার্থী
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আব্বাস-খোকার ‘রাজনৈতিক উত্তরসূরী’র অভাব বিএনপিতে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাবি সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের নেতৃত্বে আরিফুল-মার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9