প্রথমবারের মতো ঢাবির কবি সুফিয়া কামাল হল ছাত্রদলের কমিটি

০৮ আগস্ট ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
 জাকিয়া সুলতানা আলো, তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী

জাকিয়া সুলতানা আলো, তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামার হলে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। আবাসিক হলগুলোতে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার অংশ হিসেবে এ কমিটি দেয়া হয়।  

আজ শুক্রবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০১৩ সালে প্রতিষ্ঠিত কবি সুফিয়া কামাল হলে প্রথমবারের মতো এ ঘটনা ঘটে।

এই হলে নতুন কমিটিতে আহ্বায়ক তাওহিদা সুলতানা ও সদস্যসচিব পদ পেয়েছেন তাসনিয়া জান্নাত চৌধুরী। এ ছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাকিয়া সুলতানা আলো দায়িত্ব পেয়েছেন।

এই কমিটি অনুমোদন করেছেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

সাত সদস্যবিশিষ্ট কমিটিতে যুগ্ম আহবায়ক পদে তাসনিম আরা বিভা, সদস্য পদে দেবজ্যোতি সিঁথি, ইশিতা জাহান অর্না ও তামিমা সিদ্দীক রয়েছেন।

জানতে চাইলে নতুন কমিটিতে আহ্বায়ক পদ পাওয়া তাওহিদা সুলতানা বলেন, কবি সুফিয়া কামাল হলে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির পক্ষ থেকে হলের সকল শিক্ষার্থীকে সালাম ও শুভেচ্ছা জানাই। হলে গেস্টরুম, গণরুমমুক্ত সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে এবং শিক্ষার্থীদের যেকোনো দাবি আদায়ে আমরা বদ্ধপরিকর।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬