সাবেক আইজিপি বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি

০১ আগস্ট ২০২৫, ০৫:৩৮ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
বেনজীর আহমেদ

বেনজীর আহমেদ © সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। ভর্তির যোগ্যতা পূরণ না করেও ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করার সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে উচ্চতর তদন্তের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এই কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ সদস্যসচিব। তদন্ত কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি স্থগিত থাকবে।

তথ্যানুসন্ধান কমিটি জানায়, বেনজীর আহমেদ নিজের আবেদনপত্রে তথ্য গোপন করেছেন এবং অসত্য তথ্য দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সুপারিশে ভর্তিসংক্রান্ত মৌলিক শর্ত শিথিল করে বেনজীরকে এ প্রোগ্রামে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) প্রোগ্রামে ভর্তির জন্য শিক্ষাজীবনের প্রতিটি স্তরে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হয়। কিন্তু বেনজীর আহমেদ এই ন্যূনতম যোগ্যতা অর্জন করতে পারেননি।

ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬
মক্কা-মদিনা লক্ষ্য করে ৯ বছরে তিনবার হামলা চালিয়েছে হুথিরা:…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জ…
  • ০২ অক্টোবর ২০২৬
খরচ জোগাতে নিঃস্ব পরিবার, টাকার অভাবে থমকে যাওয়ার শঙ্কায় চব…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬