মেধাভিত্তিক রাজনীতির কথা আর বলবে না ছাত্রদলের লাবিবা!

২৮ জুলাই ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:১২ PM
লাবিবা লামিয়া তানহা

লাবিবা লামিয়া তানহা © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের  লাবিবা লামিয়া তানহার নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনের একটি ভাড়া বাসার চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাবিবা চবি অর্থনীতি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লাবিবা শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানান। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রী লাবিবা লামিয়া আর আমাদের মাঝে নেই। মেধাভিত্তিক রাজনীতি করার অভিপ্রায়, ছাত্রদলকে শক্তিশালী করার জন্য কর্মসূচির কথা আর কেউ বলবে না বোন।’

এর আগে, গত বছরের ১ নভেম্বর এই বিভাগের একই বর্ষের তাজরিয়ান আহমেদ সোয়ারা (২১) নামের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬