শিক্ষাব্যবস্থাকে সংস্কার না করা গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: সলিমুল্লাহ খান

১৮ জুলাই ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১১:২৩ AM
সেমিনারে বক্তব্য দিচ্ছেন ড. সলিমুল্লাহ খান

সেমিনারে বক্তব্য দিচ্ছেন ড. সলিমুল্লাহ খান © টিডিসি

শিক্ষা ব্যবস্থাকে সংস্কার না করা গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান। শুক্রবার (১৮ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরাম কতৃক আয়োজিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ: কোন পথে’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

সলিমুল্লাহ খান বলেন, ‘ব্রিটিশ শাসনের পর ১০০ বছর পার হয়ে গেলেও আমাদের দেশের শিক্ষার হার ৮০ শতাংশের বেশি হলো না। এর দায় আমাদেরই নিতে হবে৷ দেশের জিডিপির ২ ভাগও শিক্ষা খাতের পেছনে খরচ করা হয় না। কিন্তু অন্যান্য খাতে ঠিকই কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে৷ শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোটা জরুরি।’

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন না হলে উচ্চ শিক্ষার মান উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেন সলিমুল্লাহ খান। তিনি বলেন, ‘শিক্ষাকে আনন্দায়ক করে তুলতে হবে। কিন্তু আমাদের দেশে তা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের দেশে যোগ্য শিক্ষক নেই। বর্তমান শিক্ষাব্যাবস্থা সত্যবিরোধী, যা শিক্ষার্থীদের চিন্তা করতে শিখাচ্ছে না।  বর্তমান যে মুনাফাভিত্তিক শিক্ষা গড়ে উঠেছে, এটা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সংসদকে দ্বি-কক্ষবিশিষ্ট করার জন্য আমাদের ছেলেরা জীবন দেয়নি। দেশের সার্বিক পরিস্থিতি সংস্কারের জন্য এই দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল।’

আরও পড়ুন: ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যুতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণের যে পথ আমরা ইতোমধ্যে হারিয়েছি, এর প্রধান কারণ সুশিক্ষার অভাব। আমরা কী জানি কী বুঝি এসব জানার জন্য শিক্ষা অপরিহার্য। আমরা ইতিহাস ও সমাজকে বিশ্লেষণ করতে পারি না। গত ১৫ বছর যেমন স্বৈরাশাসনের অধীনে ছিলাম, এটা যেমন সত্য ঠিক। একইভাবে গত ৫৩ বছরে সুশাসন নিশ্চিত করতে পারিনি, এটাও সত্য। সুষ্ঠু রাজনীতি করতে হলে আমাদের গোষ্ঠীগত চিন্তা থেকে বের হতে হবে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9