জাবিতে সম্প্রীতির র‍্যালি ও ‘জুলাই-২৪ স্মৃতি’ সড়ক উদ্বোধন

১৬ জুলাই ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৯:১৭ PM
‘জুলাই ২৪ স্মৃতি’ নামে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান

‘জুলাই ২৪ স্মৃতি’ নামে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান © সংগৃহীত

জুলাই স্মৃতিকে স্মরণ রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্প্রীতির র‍্যালি ও 'জুলাই ২৪ স্মৃতি' নামে একটি সড়ক উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২ টার দিকে উপাচার্যের বাসভবন সংলগ্ন প্রধান সড়ককে ‘জুলাই ২৪ স্মৃতি’ নামে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। 

এর আগে বেলা সোয়া ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ থেকে একটি র‍্যালি শুরু হয়। র‌্যালিটি নতুন কলা ভবন হয়ে পরিবহণ চত্ত্বর দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, জুলাই স্মৃতিকে ধরে রাখার জন্য ‘জুলাই ২৪ স্মৃতি’ সড়ক শুধু একটি নেমপ্লেট নয় শুধু একটি সড়ক নির্দেশক নয় এটা আমাদের চেতনা ধারণ করবার জিনিস।

তিনি আরো বলেন, পরাজিত শক্তিকে পরাজিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার সহায়তায় জুলাই স্মৃতিকে ধারণ করে স্বপের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাহাঙ্গীরনগরেই হবে সবার রোল মডেল বলে প্রত্যাশা করেন তিনি।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, বাঙালি এমন একটা জাতি তারা ইতিহাস রচনা করতে পারে। এই জাতি পৃথিবীর ইতিহাসে অনন্য যারা শুধু ভাষার জন্য ১৯৫২ সালে শহীদ হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি যেমন আমাদের ইতিহাসে শহীদ দিবস একইভাবে ১৬ জুলাইও শহীদ দিবস।

ট্যাগ: জাবি
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950