অবৈধভাবে ছাত্রদল নেতাকে হলের সিঙ্গেল কক্ষ বরাদ্দ দিলেন প্রাধ্যক্ষ 

১৫ জুলাই ২০২৫, ০৬:৫৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
সৈয়দ আমীর আলী হল

সৈয়দ আমীর আলী হল © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রদল নেতাকে নিয়মবহির্ভূতভাবে হলের সিঙ্গেল কক্ষ বরাদ্দ দিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হারুনর রশীদ। গত ৮ জুলাই থেকে হল কর্তৃপক্ষের কোন নোটিশ ছাড়াই সৈয়দ আমীর আলী হলের ১৪২ নম্বর সিঙ্গেল কক্ষে অবস্থান করছেন ছাত্রদল নেতা।

অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মো. আর-রাফি খান। তিনি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠুর অনুসারী। অন্যদিকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হারুনর রশীদ বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য। 

খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ জুলাই হল প্রাধ্যক্ষ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে সিঙ্গেল কক্ষ বরাদ্দের নোটিশ দেওয়া হয়। নোটিশে সিঙ্গেল কক্ষে উঠতে ইচ্ছুক এই হলের আবাসিক শিক্ষার্থীদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে হলের ব্যাংক হিসাবে ৫০ টাকা জমা দিয়ে নির্ধারিত আবেদন ফর্ম সংগ্রহ করে জমা দিতে বলা হয়। তবে এই নেতা এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এখনো আবেদন করেননি বলে জানা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক কর্মকর্তা জানান, আর রাফি খান নামের কেউ সিঙ্গেল কক্ষের জন্য এখনো আবেদন করেননি। তবে আর রাফি এর আগের বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন। তখনও প্রাধ্যক্ষ তাকে একটি সিঙ্গেল কক্ষ বরাদ্দ দেন। পরবর্তীকালে আরেকজন দাবি করেন আর রাফি থেকে তার কোয়ালিশন ভালো। পরে প্রাধ্যক্ষ আর রাফিকে বাদ দিয়ে পুনরায় কক্ষ বরাদ্দের তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় রাফি অপেক্ষমানদের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল। 

জানতে চাইলে ছাত্রদল নেতা রাফি খান বলেন, ‘আমি পূর্বের ওয়েটিং লিস্টে ৮ নম্বরে ছিলাম। তখন ৬ জনকে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছিল। আমার আগেরজন রুমে উঠবেন না। নিয়ম অনুযায়ী আমি সিট পাই। নতুন করে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে আমি আবেদন করিনি৷ আমার পূর্বের আবেদনের ভিত্তিতেই সিট দেওয়া হয়েছে। নতুন করে আবেদনের প্রয়োজন হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হারুনর রশীদ বলেন, ‘এখানে সে নিয়ম মেনেই সিট পেয়েছে। তার আগের ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থী রুমে উঠতে না চাওয়ায় তাকে সিট দেওয়া হয়েছে।’

তবে ২০ জুলাই পর্যন্ত আবেদন করার সময়সীমা থাকলেও তার আগেই কিভাবে সিট পেলেন, এমন প্রশ্নের জবাবে প্রাধ্যক্ষ বলেন, ‘নাহ, এমন কোনো নির্দিষ্ট তারিখ বা সার্কুলার দেওয়া হয়নি। সিট খালি থাকলে নিয়ম অনুযায়ী আবার দেওয়া হবে।’

তবে হল প্রাধ্যক্ষ স্বাক্ষরিত সিঙ্গেল কক্ষ বরাদ্দের গত ৯ জুলাইয়ের একটি নতুন বিজ্ঞপ্তি প্রতিবেদকের হাতে এসেছে। যা হলের কর্মকর্তা মাসুম আখতারুজ্জামান হলের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপেও প্রচার করেছেন। 

এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, ‘হলের সিঙ্গেল কক্ষগুলো বরাদ্দের ব্যাপারে হল প্রাধ্যক্ষই সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে এই বিষয়ে সকল প্রাধ্যক্ষেরই সচেতন থাকা প্রয়োজন।’

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950