শিক্ষার্থীর মৃত্যুতে ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের ক্লাস বন্ধ ঘোষণা

০৮ জুলাই ২০২৫, ১১:০৭ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ব্যানার ও ‍মরহুম শিক্ষার্থী আহসান

ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ব্যানার ও ‍মরহুম শিক্ষার্থী আহসান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান খান ওরফে আইয়ুব খান ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ শিক্ষার্থীর স্মরণে আজ ইসলামিক স্টাডিজ বিভাগে শোক পালন এবং বিভাগের সকল ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ এক বিজ্ঞপিতে জানান, প্রয়াত শিক্ষার্থীর (আহসান খান) স্মরণে আজ ইসলামিক স্টাডিজ বিভাগে শোক পালন করা হবে এবং বিভাগের সকল ক্লাস আজ বন্ধ থাকবে।

এর আগে, গতকাল সোমবার (৭ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটে আহসান রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের ৯০০৩ নং কক্ষের আবাসিক ছাত্র ছিলেন।

তাকে নরসিংদীর পলাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মেধাবী শিক্ষার্থী আহসান খানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

আহসান খানের রুহের মাগফেরাত কামনায় আজ বাদ এশা শেখ মুজিবুর রহমান হল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল ৯ জুলাই বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

 

আজ প্রাথমিক শিক্ষা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণে নজর থাকবে যেসব তারকার ওপর
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দিবে আবুল খায়ের গ্রুপ 
  • ১৫ জুলাই ২০২৬
ছাত্রশিবির নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ, মধ্যরাতে মুক্তি
  • ১৫ জুলাই ২০২৬
ইউসিবি ব্যাংকে জনবল নিয়োগ, বয়স ৪০ হলেও করতে পারবেন আবেদন
  • ১৫ জুলাই ২০২৬
দেশের প্রায় অর্ধেকই তরুণ, কর্মক্ষমদের প্রায় ৪ কোটি এখনো কর্…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence