জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক মাহফুজুর রহমান

০৭ জুলাই ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ১২:৫০ PM
অধ্যাপক মাহফুজুর রহমান

অধ্যাপক মাহফুজুর রহমান © সংগৃহীত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পাঁচ দিনের চীন সফরে থাকায় ভিসির রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। রবিবার (৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত “Bangladesh Higher Education Delegation's Visit” কর্মসূচির আওতায় পিপলস রিপাবলিক অব চীনে অবস্থান করবেন।

অফিস আদেশে আরও বলা হয়, ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান-এর ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গতকাল ৬ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে ২০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি পাঁচ দিনের সফরে চীনের কুনমিং শহরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9