ঢাবির আইবিএতে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত এক নির্মাণশ্রমিক

০৩ জুলাই ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
ঢাবির আইবিএ ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন

ঢাবির আইবিএ ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দানী ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়ানগর গ্রামে। বর্তমানে তিনি মিরপুর-১০ নম্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আইবিএ ক্যান্টিনের সংস্কারকাজ চলাকালে একটি দেয়াল ভেঙে তার ওপর পড়ে। পরে সহকর্মীরা দ্রুত তাকে ঢামেকে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬