জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের নাম পরিবর্তন

২৪ জুন ২০২৫, ০১:৪৮ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ১১:২৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাস্কর্য বিভাগের নাম পরিবর্তন করে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ (3D Art and Design) করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২৬ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৪তম সভায় বিভাগের নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত [সিদ্ধান্ত-১৩(২)] গৃহীত হয়। পরবর্তীতে এটি ২ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম সভায় অনুমোদন লাভ করে।

সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগটির নাম ‘ভাস্কর্য’ থেকে পরিবর্তন করে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ রাখার সুপারিশ অনুমোদিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, বিভাগটির নতুন নাম আধুনিক শিল্পচর্চা, সৃজনশীলতা এবং ডিজাইন শিক্ষার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ হবে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬