২৬৪ কর্মচারীর চাকরি স্থায়ী করল রাবি প্রশাসন

৩০ মে ২০২৫, ০৮:৫০ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
কর্মচারীদের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব

কর্মচারীদের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব © টিডিসি ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দীর্ঘদিন ধরে দৈনিক মজুরীভিত্তিতে নিয়োজিত ২৬৪ কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। গত ২২ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় তাদের স্থায়ী করা হয়। 

বৃহস্পতিবার (২৯ মে) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। জনসংযোগ প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর মধ্য দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে অস্থায়ীভিত্তিতে নিয়োজিত ২৬৪ জন সহায়ক ও সাধারণ কর্মচারীর স্থায়ীকরণ হলো। এসময় উপাচার্য স্থায়ীকরণের এই জটিল প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট যারা সহযোগিতা প্রদান করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এই স্থায়ীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারে দীর্ঘদিনের পুঞ্জিভুত একটি সমস্যার সমাধান হলো বলেও তিনি উল্লেখ করেন। 

নিয়োগপত্র হস্তান্তরকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950