অধিকতর তদন্তের স্বার্থে সাম্য হত্যার অগ্রগতি সবাইকে জানানো সম্ভব হচ্ছে না: পুলিশ

২৫ মে ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১০:২৭ PM
উপাচার্যের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাত

উপাচার্যের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাত © জনসংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অধিকতর তদন্তের স্বার্থে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে সেটি সবাইকে জানানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে তারা। 

আজ রবিবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে দেখা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান। এ সময় শিগগিরই পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানান তারা। 

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) মো. আমজাদ হোসেন এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস

বৈঠকে পুলিশ জানায়, অধিকতর তদন্তের স্বার্থে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে সেটি সবাইকে জানানো সম্ভব হচ্ছে না। গ্রেপ্তারকৃতদের পাশাপাশি তাদের দেয়া তথ্যমতে আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সাম্য হত্যার পরপরই এর সুষ্ঠু বিচার নিশ্চিত ও ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সচেষ্ট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখা হচ্ছে।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9