জাবিতে ছাত্রদলের হেপাটাইটিস-বি ভ্যাক্সিনেশনের প্রথম ধাপ সম্পন্ন

২৫ মে ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৪:২৫ PM
জাবিতে শাখা ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাক্সিনেশন

জাবিতে শাখা ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাক্সিনেশন © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাক্সিনেশন প্রোগ্রামের প্রথম ধাপের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে মোট ৫৩২০ জন রেজিস্ট্রেশন করেছে। রবিবার (২৫ মে) শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানান।

সংগঠনটি জানায়, গত ১০ মে থেকে জাবি ছাত্রদলের ব্যবস্থাপনায় হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন কার্যক্রমের অংশ হিসেবে রক্তের স্যাম্পল গ্রহণ শুরু হয়। ভ্যাক্সিনেশন প্রদান কার্যক্রম ১৪ মে শুরু হয় এবং ২৩ মে প্রথম ধাপের ভ্যাক্সিনেশন শেষ হয়।

ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর জানান, প্রথম ধাপে ৫ হাজার ৩ শত ২০ জন ভ্যাক্সিনের জন্য রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে স্ক্রিনিং (ব্লাড স্যাম্পল পরীক্ষা) করেছেন ৪ হাজার তিনশত ৮২ জন। এতে ৪ হাজার তিনশত ৩৩ জনের নেগেটিভ এবং ৪৯ জনের হেপাটাইটিস বি পজেটিভ শনাক্ত হয়েছে। প্রথম ধাপ শেষে মোট ৩ হাজার ৩ শত ২৪ জন ভ্যাক্সিন গ্রহণ করেছেন। এছাড়া আগামী ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত দ্বিতীয় এবং ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তৃতীয় ডোজের ভ্যাক্সিন প্রদান করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: বাংলাদেশে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না: হাসনাত আব্দুল্লাহ

জহির উদ্দিন বাবর আরও বলেন, শিক্ষার্থীদের চাহিদা থাকায় দ্বিতীয় ডোজের টিকা প্রদানকালে ব্লাড স্ক্রিনিংয়ের (হেপাটাইটিস বি পরীক্ষা) ব্যবস্থা ও ১ম ডোজের ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া, যে সকল শিক্ষার্থীর হেপাটাইটিস বি পজেটিভ শনাক্ত হয়েছে তাদেরকে ড্যাবের সহযোগিতায় এবং জাবি শাখা ছাত্রদল তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থাপনা সংক্রান্ত সকল সহযোগিতা করা হবে জানান তিনি।

কর্মসূচি প্রসঙ্গে জহির উদ্দিন মোহাম্মদ বাবর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যবস্থাপনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশনের প্রথম ধাপের ভ্যাক্সিনেশন কার্যক্রম সফলভাবে শেষ হয়। প্রথম ধাপের ভ্যাক্সিনেশন প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, সামনের দিনগুলোতেও আমরা শিক্ষার্থীবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবো।

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের দাম নামছে ২ হাজার টাকায়, দেশেই হবে উৎপাদন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9