ঢাবির কলা ভবনের গেটে তালা দিল ছাত্রদল

১৫ মে ২০২৫, ০১:২১ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
ঢাবির কলা ভবনের গেটে তালা দেন ছাত্রদলের নেতাকর্মীরা

ঢাবির কলা ভবনের গেটে তালা দেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলা ভবনের মূল ফটকসহ বিভিন্ন গেটে তালা দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ ছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের গেটেও তালা দেন তারা।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টায় ছাত্রদলের কিছু নেতাকর্মীকে গেটে তালা মারতে দেখা যায়।

এর আগে বেলা পোনে ১১টায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতকরণের দাবিতে কালো ব্যাজ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শাখা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন : বৃষ্টিতে ভিজে বিক্ষোভ ঢাবি ছাত্রদলের, ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি 

এ সময় সাম্য হত্যার বিচারের দাবিসহ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারী নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এখনো খুনি হাসিনার দোসররা অবস্থান করছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছিলাম, আপনারা ব্যবস্থা নেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি‌। তার‌ই ফল আমার ভাই সাম্য হত্যা।’

তিনি বলেন, ‘যারা বিগত ৯ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস করতে পারেননি, তাদের পদত্যাগ দাবি করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আমরা দেখেছি ছোট ভাই সাম্যকে কীভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করা হয়, তা আমাদের প্রশ্ন।

আরও পড়ুন : ঢাবি শিক্ষার্থী সাম্যের মৃত্যুতে পূর্ণদিবস ক্লাস-পরীক্ষা স্থগিত

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমরা ভিসিকে কয়েকবার ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো পদক্ষেপ দেখতে পাইনি‌। ক্যাম্পাসে ৫ আগস্টের আগের কয়েক বছরে একটিও খুনের ঘটনা ঘটেনি। কিন্তু ৯ মাসে কীভাবে দুটি হত্যা হয়? শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হ‌ওয়া প্রক্টরকে আজকের মধ্যে আর তার পদে দেখতে চাই না। সেই সঙ্গে ভিসির পদত্যাগ দাবি করছি‌।’

এর আগে মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য নিহত হন। সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।

ট্যাগ: শিক্ষা
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬