মুক্তিযোদ্ধা কোটার পক্ষে পবিত্র কোরআন থেকে ঢাবি অধ্যাপকের ‘দলিল’

২৭ জুন ২০২৪, ০১:১১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
অধ্যাপক জামাল উদ্দীন ও ঢাবি লোগো

অধ্যাপক জামাল উদ্দীন ও ঢাবি লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট অধিবেশনে মুক্তিযোদ্ধা কোটার পক্ষে পবিত্র কোরআন থেকে 'দলিল' তুলে ধরেছেন ঢাবি অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন।

সিনেট অধিবেশনে এই অধ্যাপক তার বক্তব্যে বলেন, পবিত্র কোরআনের সুরা আনফালে পরিষ্কারভাবে বলা আছে, ‘যারা বিজিত বাহিনী হবে তারা দেশের সম্পদ, চাকরি, অর্থ ও ভূখণ্ডের ৮০ ভাগ অর্থাৎ ৪ ভাগের নিয়ন্ত্রণ পাবে। আর বাকি একভাগ থাকবে দুঃস্থ এতিমদের জন্য।’

অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর যে অন্ধকার যুগের সূচনা হয়েছে সেখানে বীর মুক্তিযোদ্ধাদের কোনোকিছুই দেওয়া হয়নি অথচ তারা ছিল বিজিত বাহিনী।

ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সিনেট অধিবেশনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সিনেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬