জাবির সাবেক উপাচার্যের মৃত্যুতে পরিসংখ্যান বিভাগ অ্যালামনাইয়ের শোক প্রকাশ

২৫ জুন ২০২৪, ০৫:৫৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
অধ্যাপক কাজী সালেহ আহমেদ

অধ্যাপক কাজী সালেহ আহমেদ © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী সালেহ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২৫ জুন) সকালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তার মেয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপেনারশিপের ডিন অধ্যাপক মেহেরুন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক সালেহ আহমেদ ১৯৮৮ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

তার প্রথম জানাজা আজ বাদ যোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত ও দ্বিতীয় জানাজা বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মেয়ে অধ্যাপক মেহেরুন আহমেদ পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হাতেনাতে ধরা দুই শিক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9