কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস: বাংলাদেশের একটি, ভারতের ৪টি

২৪ জুন ২০২৪, ১১:৩৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM

© সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস ২০২৫’ শীর্ষক একটি তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহর কোনগুলো, সেটির তালিকা প্রকাশ করা হয়েছে। ইউরোপ ও এশিয়ার শহরগুলো আছে তালিকায়। গতকাল মঙ্গলবার ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস-২০২৫’ র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহরের তালিকায় এবার এশিয়ার ৪৯টি শহরের নাম এসেছে। এশিয়ায় পড়াশোনার জন্য সবার শীর্ষে জাপানের শহর টোকিও। তালিকায় ভারতের চারটি এবং বাংলাদেশের একটি শহর আছে। তবে দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ পাকিস্তানের কোনো শহর এ তালিকায় জায়গা পায়নি।

ছয়টি মানদণ্ডের ভিত্তিতে ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এগুলো হলো ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং, স্টুডেন্ট মিক্স, ডিজায়ারেবিলিটি, এমপ্লয়ার অ্যাকটিভিটি, অ্যাফোর্ডেবিলিটি ও স্টুডেন্ট ভয়েস।

১০০ স্কোরের মধ্য ৫৫ দশমিক ৩ পেয়ে ভারতের মধ্যে নয়াদিল্লি আছে ১ নম্বরে। ভারতের বাকি তিনটি শহর হলো মুম্বাই (৫৪.৮), বেঙ্গালুরু (৫০.৪) ও চেন্নাই (৪৭.৮)।
সব শহরের র‌্যাঙ্কিংয়ের তালিকায় ভারতের রাজধানী নয়াদিল্লি ১১১ নম্বরে, মুম্বাই ১১৩ নম্বরে, বেঙ্গালুরু ১৩০ ও চেন্নাই ১৪০ নম্বরে আছে।

এদিকে তালিকায় এবারও নিচের দিকে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। ১৫০টি বিশ্বসেরা শহরের তালিকায় উচ্চশিক্ষার শ্রেণিতে ঢাকার অবস্থান ১৪১তম। গতবার ১৬০টি বিশ্বসেরা শহরের তালিকায় ঢাকা ছিল ১৪৯তম স্থানে। এবারের র‍্যাঙ্কিংয়ে ওভারঅল স্কোরে ৪০০ বছরের পুরোনো শহর ঢাকার স্কোর ৪৭ দশমিক ৭, যা গতবার ছিল ৪৪ দশমিক ১। শীর্ষে থাকা লন্ডন চার বছর ধরে একই অবস্থান ধরে রেখেছে।

২০২৫ সালের র‍্যাঙ্কিংয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্বের সেরা শহরের তালিকায় এবারও শীর্ষ স্থানে যুক্তরাজ্যের লন্ডন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে জাপানের টোকিও ও দক্ষিণ কোরিয়ার সিউল। ১০০ স্কোরের মধ্যে লন্ডন ১০০ পেয়েছে, টোকিও ৯৯ দশমিক ২ এবং সিউলের স্কোর ৯৭ দশমিক ৮। এরপর সেরা ১০–এ আছে যথাক্রমে জার্মানির মিউনিখ (স্কোর ৯৭.৭), অস্ট্রেলিয়ার মেলবোর্ন (৯৭.১), অস্ট্রেলিয়ার সিডনি (৯৫.৪), ফ্রান্সের প্যারিস (৯৪.৬), সুইজারল্যান্ডের জুরিখ (৯৪.৫), জার্মানির বার্লিন (৯৪.৪) ও কানাডার মন্ট্রিল (৯২.১)।

২০১৯ সাল থেকে শিক্ষাবিষয়ক যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে। তবে করোনার কারণে ২০২০ ও ২০২১ সালের র‍্যাঙ্কিং প্রকাশ করেনি কিউএস।

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হাতেনাতে ধরা দুই শিক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9