রাবিতে হেরোইনসহ মা-ছেলে আটক

২০ জুন ২০২৪, ০৫:২৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হেরোইনসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত আঙ্গুরী ও ছেলে আশিকুর ক্যাম্পাসে মাদক ব্যবসায় জড়িত বলে জানা গেছে। বৃহস্পতিবার নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ক্যাম্পাসে আঙুরী ও আশিকুর রিকশা করে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বিনোদনপুর গেট থেকে তাদের হেরোইনসহ আটক করা হয়। কিছুদিন আগে মাদক মামলায় আঙুরীর স্বামী শানেওয়াজকে গ্রেফতার করে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ। তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল লাইনের ধারে ছাত্রসহ বিভিন্ন লোকজনের নিকট মাদক বিক্রয় করেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে এই গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন। 

ওসি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্পাসে হেরোইনসহ তাদের আটক করা হয়। পরে মাদক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ক্যাম্পাসে মাদক কারবারে আগে থেকেই তারা বিশেষ নজরদারিতে ছিল। জিজ্ঞাসাবাদে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ক্যাম্পাস কিংবা বাহিরে যারা এই মাদক কারবারে জড়িত তাদেরও শীঘ্রই আইনের আওতায় আনা হবে।

এরআগে, গত ৯ জুন ক্যাম্পাসে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক করে প্রক্টরিয়াল বডি এবং গত ৭ জুন গাঁজা ও হেরোইনসহ সাকিব নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

ট্যাগ: রাবি
যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬