অতিরিক্ত রাজনীতি শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেয়: ঢাবি ভিসি

২০ জুন ২০২৪, ০১:৪২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
ঢাবি ভিসি অধ্যাপক মাকসুদ কামাল

ঢাবি ভিসি অধ্যাপক মাকসুদ কামাল © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকছুদ কামাল বলেছেন, রাজনীতি প্রত্যেকটি মানুষের জীবনের অংশ হয়ে থাকবে, তবে স্কুলে যেন অতিরিক্ত রাজনীতি না হয়। অতিরিক্ত রাজনীতি প্রকৃত অর্থে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেয়।

বুধবার (১৯ জুন) দুপুরে লক্ষ্মীপুর শহরে অবস্থিত ১৩৭ বছরের গৌরব ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় রি-ইউনিয়ন ২০২৪ এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও প্রাক্তন ছাত্র হিসেবে তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ড. এ এস এম মাকছুদ কামাল বলেন, সহ-শিক্ষাকার্যক্রমে আমরা অনেক পিছিয়ে আছি। বিতর্ক, কবিতা আবৃত্তি, দেয়ালিকা লিখন, খেলাধুলাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের দেশের জন্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিকশিত হওয়ার সুযোগ থাকবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় স্কুল মাঠ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র একুশে পদক প্রাপ্ত বাংলাদেশি অভিনেতা রামেন্দু মজুমদার, বিএনপি’র যুগ্ম মহা-সচিব ও জেলা আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেএসডির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9