কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত দিলেন রাবি শিক্ষার্থী মুছা

১৯ জুন ২০২৪, ০৭:৪৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিচ্ছেন রাবি শিক্ষার্থী

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিচ্ছেন রাবি শিক্ষার্থী © টিডিসি ফটো

ঈদের পরের দিন দুপুরে ঘুরতে বের হলেন মোহাম্মদ মুছা। যাওয়ার পথে অটোরিকশা স্ট্যান্ডে গাড়ির মধ্যে একটি ব্যাগ দেখতে পান। খুলে দেখলেন কয়েক লাখ টাকা, স্বর্ণালঙ্কার, সাথে একটি মোবাইলও। এরপরই হন্যে হয়ে খুঁজতে থাকেন মালিককে। কয়েকঘণ্টার ব্যবধানে মালিককে খুঁজে বের করে সম্পূর্ণ টাকা ও স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই শিক্ষার্থী। 

ঘটনাটি গতকাল মঙ্গলবার (১৮ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘটেছে। 

মো. মুছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বাঞ্ছারামপুর উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে ঘুরতে বের হয়ে উপজেলার মরিচাকান্দি থেকে একটি টাকা ভর্তি ব্যাগ পান। পরে নিজের কাছে লুকিয়ে না রেখে ফেসবুকে পোস্ট দিয়ে কয়েকঘণ্টার মধ্যেই মালিককে খুঁজে ফিরিয়ে দিয়েছেন।

মুছার এমন কাজে তাকে প্রশসংসায় ভাসিয়েছেন স্থানীয়রা। অফলাইন ও অনলাইনে বিষয়টি নিয়ে চলছে আলোচনা। তারা বলছেন এই যুগে এত টাকা পেয়ে ফিরিয়ে দেওয়াটা সততার অনন্য দৃষ্টান্ত।

এ ব্যাপারে মো. মুছা বলেন, ব্যাগটিতে ২ লাখ ২৩ হাজার টাকা সঙ্গে বেশ কিছু স্বর্ণালঙ্কার এবং একটি দামি মোবাইলও ছিল। পরে বাড়িতে এসে পরিবার ও বন্ধুদের জানাই, ফেসবুকেও একাধিকবার পোস্ট দেই। খোঁজ চালাতে থাকি আসল মালিকের। একপর্যায়ে ব্যাগে থাকা হাবিবা আক্তার নামে একটি জন্মসনদ দেখতে পাই। কয়েকঘণ্টার মধ্যে খোঁজ পেয়ে ওনার বাবা যোগাযোগ করলে সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেই। সবশেষে সফল হয়েছি, দায়মুক্ত লাগছে নিজেকে।

হারানো সম্পদ ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হাবিবা আক্তারের বাবা হান্নান মিয়া। তিনি জানান, টাকা হারিয়ে তার পরিবার বিপর্যস্ত ছিল। এখন সবার মনে স্বস্তি ফিরে এসেছে। মুছার প্রতি চির কৃতজ্ঞ থাকব।

যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬