রাবির দ্বাদশ সমাবর্তনে দ্বিতীয় দফায় রেজিস্ট্রেশনের সুযোগ

১৫ জুন ২০২৪, ০৭:৫১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) © সংগৃহীত

স্থগিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছুক হলেও যে সকল শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের জন্য দ্বিতীয় দফায় রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আগামী ২২ থেকে ৩০ জুনের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তবে ইতোপূর্বে যারা সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই। 

শনিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও দ্বাদশ সমাবর্তন সাংগঠনিক কমিটির সদস্য-সচিব অধ্যাপক তারিকুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই সমাবর্তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনকারীগণ, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীগণ, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে এমবিবিএস, বিডিএস, ডিভিএম ডিগ্রি অর্জনকারীগণ এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এম.ফিল, এম.ডি, পিএইচ.ডি ডিগ্রি অর্জনকারীগণ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক/স্নাতক (সম্মান) এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীগণ স্নাতক/স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর যেকোনো একটির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

এতে আরো বলা হয়েছে, সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৫ হাজার টাকা (মূল সনদ, সমাবর্তন গাউন, টুপি ও স্যাষে এবং আনুষঙ্গিক ফি বাবদ) রেজিস্ট্রেশন ফি অনলাইনে পরিশোধ করতে হবে। রেজিস্ট্রেশনের সময় ২২ থেকে ৩০ জুন পর্যন্ত। ইতোপূর্বে যারা সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই।

রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬