আমি একজন মানুষ, নারী নই: বিচারপতি নাইমা হায়দার

১২ মে ২০২৪, ১২:২৯ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
বিচারপতি নাইমা হায়দার

বিচারপতি নাইমা হায়দার © সংগৃহীত

“আমি যখন নারী দিবসের কোনো অনুষ্ঠানে যাই, তখন শ্রোতারা মনে করেন আমি যাতে নারীদের নিয়ে কিছু কথা বলি। আমি একজন বিচারপতি, কিন্তু আমাকে নারী হিসেবে বিবেচনা করা হয়। আমি কিন্তু সেটা করি না। আমার কাছে নারী বলতে কোনো কিছুই নেই। নারীর অধিকার বলে কিছু আছে। কিন্তু নারী বলতে কোনো বিষয় নেই। আমি মনে করি, আমি একজন মানুষ, নারী নই”।

কথাগুলো বলেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দার। শনিবার (১১ মে) সকালে চট্টগ্রামের আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণফুলী অডিটোরিয়ামে আইনের শিক্ষার্থীদের সংগঠন নিলস বাংলাদেশ ও নিলস চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টার' এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

নাইমা হায়দার বলেন, শুধু ডিগ্রি অর্জন করেই পড়ালেখা শেষ– এ ধারণা থেকে আইনের শিক্ষার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দার বলেন, ‘আইনের ডিগ্রি অর্জন করলেই আমার পড়ালেখা শেষ হয়ে গেছে, আমার আর পড়ালেখা করতে হবে না, এ ধারণা একেবারেই ভুল। আইন পেশায় নিয়োজিত হওয়ার পরও প্রতিদিনই শিখতে হবে, নতুন কিছু জানতে হবে। কারণ সবকিছু পরিবর্তিত হচ্ছে।’

তিনি আরো বলেন, আমি মনে করি, আমি একজন মানুষ, নারী নই।’ আমি একজন জজ হিসেবেই এখানে আছি। আর এখানে আমি অনেক জজদের সঙ্গে প্রতিযোগিতা করেই টিকে আছি। সুতরাং এখানে নারী বলতে কোনো কিছু নেই। আমি সব মেয়েদের জন্যই একথা বলছি।’

চবি আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও নিলস সিউ চ্যাপ্টারের উপদেষ্টা এবং চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ বি এম আবু নোমানের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী এবং চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে দেশের আইন প্রাঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।

কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকস…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9