ঢাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠন তিতাসের নেতৃত্বে মাহমুদ-রিয়াদ

১০ মে ২০২৪, ১০:৪৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
তিতাসের নেতৃত্বে মাহমুদ-রিয়াদ

তিতাসের নেতৃত্বে মাহমুদ-রিয়াদ © টিডিসি রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের (তিতাস) নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহমুদ হাসান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ'র শিক্ষার্থী রেজাউল করিম রিয়াদ। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৯ মে) রাতে সংগঠনের উপদেষ্টা কমিটির এক সভা শেষে সভাপতি নুর আল-আমিন ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটির সভাপতি মাহমুদ হাসানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রিয়াদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায়।

এসময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মুরাদ হায়দার টিপু, ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, আব্দুল্লাহ আল মাসুদ লিমন, মাহমুদ আবদুল্লাহ বিন মুন্সী, আরিফুল ইসলাম আরিফ, জহিরুল ইসলাম শিশির, নাজমুল হাসান রনি, আমান উল্লাহ আমান, মো. আরিফুল ইসলাম, মো. লুৎফর রহমান, জাকারিয়া খান শাকিল, মাহমুদুল হাসান পলাশ, তারিকুল ইসলাম রাজিব, ইমরান হাসান, ইসরাত জাহান নূর ইভা, সাকিব আল হাসান, ইরফান খন্দকার সোহেল, ফাল্গনী দাস তন্নী, কে এম শরিফুল আলম প্রমুখ।

অনুভূতি প্রকাশ করে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান বলেন, আমাদের ওপর আস্থা রেখে সকলের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইয়েরা যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব শতভাগ নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করতে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

সাধারণ সম্পাদক রেজাউল করিম রিয়াদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত এই সংগঠন। তাই আমরা সবসময় চেষ্টা করব সাবেকদের পরামর্শ এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে সংগঠন পরিচালনা করার।

 
কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকস…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9