মহাসড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল, চলছে সমালোচনা

০৯ মে ২০২৪, ১১:২৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের বানান ভুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের বানান ভুল © সংগৃহীত

ঢাক-আরিচা মহাসড়কের দিক নির্দেশিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের বানান ভুল লেখা হয়েছে। নির্দেশিকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সড়ক ও জনপথ বিভাগ।

সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার পুরাতন ফুটওভার ব্রিজের ওপরে লাগানো নির্দেশিকায় নামের বানান ভুল লেখা হয়েছে।

বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে,, ইংরেজিতে ‘Dhaka univercity’ লেখা হয়েছে


এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিও জানান তারা।

এ বিষয়ে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমরুল হাসান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লেখা আসলেই দুঃখজনক।। যারা এসব নির্দেশিকা লাগানোর সঙ্গে সংশ্লিষ্ট তাদের আরও সতর্ক হওয়া উচিত।

সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জামিল হোসাইন বলেন, ‘প্রিন্টিং ভুলের কারণে এমন হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। বানান ঠিক করে ওই স্থানের জন্য নতুন সড়ক নির্দেশিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারের মধ্যে নতুন নির্দেশিকা ওখানে লাগানো হবে।’

হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬