চবি শিক্ষক সমিতির নেতৃত্বে অধ্যাপক মাহবুবুর-অধ্যাপক নোমান

৩০ এপ্রিল ২০২৪, ১০:১৪ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (চবিশিস) কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের অধ্যাপক এ বি এম আবু নোমান। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে বেলা দেড়টা পর্যন্ত। পরে রাতে নির্বাচন কমিশনার অধ্যাপক মো. এমদাদুল হক ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে অংশগ্রহণ করেন বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রগতিশীল সাধারণ শিক্ষক সমাজ ও বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ  প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল)। এবারও নির্বাচনে অংশ নেননি বিএনপি-জামায়াতপন্থি সাদা দলের প্রার্থীরা।

নির্বাচিত হলেন যারা
এবারের নির্বাচনে শিক্ষক সমিতির গুরুত্বপূর্ণ ৫টি পদেই জয় লাভ করেছে হলুদ দলের প্রার্থীরা। হলুদ দল থেকে নির্বাচিত প্রার্থীরা হলেন, সভাপতি  উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, সহ-সভাপতি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগের অধ্যাপক শাহনেওয়াজ মাহমুদ সোহেল, সাধারণ সম্পাদক আইন বিভাগের অধ্যাপক এ. বি. এম. আবু নোমান, যুগ্ম সম্পাদক ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম,

সদস্য আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মনজুরুল আলম, ফিশারিজ বিভাড়ের অধ্যাপক ড. মো. রাশেদ উদ নবী, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম বোরহান উদ্দিন।

অপরদিকে বাকি ৩টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন- বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রগতিশীল সাধারণ শিক্ষক সমাজের প্রার্থীরা। তারা হলেন, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস.এম. মনিরুল হাসান, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রেজাউর রহমান ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম. সাদাত আল সজীব। 

নির্বাচন কমিশনার অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছি।

চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9