অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত রাবির আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের

২৯ এপ্রিল ২০২৪, ১০:৫২ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

দেশব্যাপী চলমান তাপপ্রবাহের মধ্যেও সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোনো বিভাগ চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। ফলে রাবির প্রথম বিভাগ হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৮ এপ্রিল) রাতে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে বিষয়টি উল্লেখ করেন।

ওই পোস্টে এই সভাপতি লিখেছেন, 'চলমান তাপদাহের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল ২৯ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সশরীরে এবং ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে ক্লাসগুলো নেওয়া হবে।'

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু মঙ্গলবার

বিভাগের এমন সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি মিশ্র অনুভূতি ব্যক্ত করেছেন কয়েকজন শিক্ষার্থী। বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী এস. এম. রিজন বলেন, 'সম্পূর্ণ সময়জুড়ে ক্লাস অনলাইনে করলে ভালো হতো। তারপরও এমন সিদ্ধান্তে তাপদাহ থেকে কিছুটা হলেও রেহায় পাব।'

 
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9