তীব্র তাপদাহেও জাবিতে সশরীরে চলবে ক্লাস-পরীক্ষা

২১ এপ্রিল ২০২৪, ১১:৪৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

তীব্র তাপদাহে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। তবে পূর্ণাঙ্গ আবাসিক হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্লাস-পরীক্ষা যথারীতি স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে।

রবিবার (২১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

আবু হাসান বলেন, ‘মাননীয় উপাচার্যের সাথে কথা বলেছিলাম। পূর্ণাঙ্গ আবাসিক অবস্থা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান রাখার কথা বলেছেন। অধিকাংশ বিভাগে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে। ফলে শিক্ষার্থীদের খুব বেশি সমস্যাও হবে না। বরং আবাসিক হলেই অনেক কষ্ট।’

তিনি আরো বলেন, ‘ক্যাম্পাসে লোডশেডিং তেমন হয় না বললেই চলে। তাই সার্বিক দিক বিবেচনায় ক্লাস-পরীক্ষা যথারীতি স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে।’

এর আগে, তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি ফলে ২৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচেনায় একাধিক বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। তবে বিশ্ববিদ্যালয়টির পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে।

 
উপদেষ্টা রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্র…
  • ০৯ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
হেলমেট ও ফিটনেস সনদ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ০৯ এপ্রিল ২০২৬
খাগড়াছড়িতে বিজ্ঞান মেলায় খুদে উদ্ভাবকদের মেধা ও সৃজনশীলতার…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
close