ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ

২৫ মার্চ ২০২৪, ০২:০৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
অধ্যাপক রাশেদা ইরশাদ

অধ্যাপক রাশেদা ইরশাদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামজিক অনুষদের ডিন ও অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা ইরশাদ। ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্যানেল নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে নতুন ডিন নিয়োগ পাবেন তবে আপাতত মরহুম জিয়া রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা ইরশাদকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে মনোনীত করেছেন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। 

এদিকে, অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুর পর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শঙ্কায় ছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু এ ঘটনায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানতে চাইলে ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি প্রয়াত জিয়া স্যারের অসমাপ্ত কাজ সঠিক ভাবে সম্পন্ন করতে চাই। 

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ সম্পর্কে তিনি বলেন, একটা খুশির খবর হলো আমি আজ কিছুক্ষণ আগে রেজিস্ট্রার বিল্ডিংয়ে ফলাফল জমা দিয়ে এসেছি। আমার এখান থেকে কাজ শেষ। রেজিস্ট্রার বিল্ডিং থেকে মূল্যায়নের পর হয়তো তিন থেকে চারদিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।

হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষি…
  • ০৬ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬