রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে আসতে পারে ১০ সরকারি কলেজ

২৩ মার্চ ২০২৪, ০৪:২৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে আসতে যাচ্ছে এই অঞ্চলের ১০টি সরকারি কলেজ। একইসাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনেও আসতে যাচ্ছে ঐ অঞ্চলের ১০টি সরকারি কলেজ।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এ-সংক্রান্ত নথিতে সই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় এখন চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ওই জেলা দুটির কয়টি সরকারি কলেজকে পরিচালনার জন্য দেবে তা কয়েক দিনের মধ্যেই আদেশ জারি করে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

প্রথম পর্যায়ে ১০টি করে মোট ২০টি সরকারি কলেজ রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যাচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার কলেজ অধিভুক্তি প্রসঙ্গে বলেন, ‘এ-সংক্রান্ত বিষয়ে এখনো কোনো আদেশ পাইনি। তবে আদেশ পেলেও খুব একটা সমস্যা হবে না। কারণ অনেক আগে এমন ব্যবস্থা ছিল। অর্থাৎ রাজশাহী অঞ্চলের কলেজগুলোকে দেখভাল করত রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরপর এই দেখভালের দায়িত্ব ১৯৯২ খ্রিষ্টাব্দে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেওয়া হয়। এখন আবার সরকার মনে করছে উচ্চশিক্ষার মানোন্নয়নে রাজশাহী জেলার কলেজগুলোকে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখভাল করবে। সরকারের অভিপ্রায় অনুযায়ীই আমরা কাজ করব এবং এতে অবশ্যই উচ্চশিক্ষার মান উন্নত হবে।’

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9