সাবেক মেয়র মহিউদ্দীন চৌধুরীর কবরে চবির নতুন ভিসির পুষ্পস্তবক অর্পণ

২২ মার্চ ২০২৪, ০৪:৪০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
প্রফেসর ড. মোঃ আবু তাহের

প্রফেসর ড. মোঃ আবু তাহের © সংগৃহীত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মো. আবু তাহের। এসময় জননেতা এম এ আজিজের কবরেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। উপাচার্য মরহুমদ্বয়ের রূহের মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাদের চিরশান্তি কামনা করেন।

এর আগে  বুধবার (২০ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য হিসেবে যোগদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে ডেপুটেশনে কর্মরত বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আবু তাহের।

২০২০ সালের ৩ সেপ্টেম্বর ইউজিসিতে ডেপুটেশনে যোগদানের পূর্বে অধ্যাপক ড. মো. আবু তাহের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

ইন্টারনেট না থাকলেও বিল পাস, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় থেক…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬