ছাত্রলীগের সংঘর্ষে উত্তপ্ত চবি

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চেয়েছে চবি ভিসি

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা © টিডিসি ফটো

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিষয়ক প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাওয়া হয়। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত হয় এ মতবিনিময় সভা। শুরুতেই ভর্তি পরীক্ষার বিস্তারিত  কর্মপরিকল্পনা তুলে ধরেন ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।     

উপাচার্য বলেন, "আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রশাসনের জন্য একটি বিশাল কর্মযজ্ঞ। প্রতিবারের মতো এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসমূহ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে চবি প্রশাসন অঙ্গীকারবদ্ধ। তাই ভর্তি পরীক্ষা সুচারুরূপে সম্পন্ন করতে উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনী সবার সহযোগিতা কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রভোস্ট ও ওয়ার্ডেন, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ কর্মকর্তা বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ কমিটি কর্তৃক প্রতিনিধি, প্রশাসক (চবি পরিবহন দপ্তর), প্রধান প্রকৌশলী, চবি মেডিকেল অফিসার, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক, ডেপুটি রেজিস্ট্রার (তথ্য), নিরাপত্তা কর্মকর্তা, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (চবি পুলিশ ফাঁড়ি) ও সিনিয়র স্টেশন অফিসার ফায়ার সার্ভিস (হাটহাজারী), বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। 

ট্যাগ: চবি চবি
৪০৪ শিক্ষকের রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ইবি জিয়া পরিষদে…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী তিন দিনে বাড়তে পারে নদীর পানি, বন্যার সতর্কতা জারি
  • ০৬ আগস্ট ২০২৬
বিজয় একাত্তর হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, নেতৃত্বে শাকি…
  • ০৬ আগস্ট ২০২৬
ভাতা পাবেন আরও ২০০ ক্রীড়াবিদ, আন্তর্জাতিক মানের প্যারা টুর্…
  • ০৬ আগস্ট ২০২৬