মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকোত্তরে ভর্তি আবেদনের সময় বেড়েছে

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ © লোগো ও ছবি

দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় ও দেশের একমাত্র মেরিটাইম উচ্চশিক্ষালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মোট ১০টি বিষয়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। ভর্তি আবেদন বাড়িয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বিষয়গুলো হলো- মেরিটাইম বিজনেস (এমবিএ), মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে (এমবিএ), পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্টে (এমএস), মেরিটাইম সায়েন্স (এমএস), মেরিটাইম ল (এলএলএম), মেরিটাইম ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (মাস্টার্স), মেরিন বায়োটেকনোলজি (মাস্টার্স), ওশানোগ্রাফি (এমএসসি), কোস্টাল এন্ড রিভার ইঞ্জিনিয়ারিং (এমএসসি) এবং নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং (এমএসসি)। 

প্রত্যেক সেমিস্টার ৬ মাস করে মোট ৩টি সেমিস্টারে এই প্রোগ্রামগুলো পরিচালিত হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইনে আবেদন সময়সীমা: ০১ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

লিখিত পরীক্ষা: ০২ মার্চ, ২০২৪

ভাইভা: ১৩ মার্চ, ২০২৪

ক্লাস শুরু: ১৬ এপ্রিল, ২০২৪

আবেদন যেভাবে: লিখিত এবং ভাইভার ফলাফলের সাথে, প্রার্থীর পূর্ববর্তী একাডেমিক রেকর্ডগুলিও চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন applyonline.bsmrmu.edu.bd এই ওয়েবসাইটের মাধ্যমে।

বিস্তারিত জানতে এখানে

৪০৪ শিক্ষকের রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ইবি জিয়া পরিষদে…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী তিন দিনে বাড়তে পারে নদীর পানি, বন্যার সতর্কতা জারি
  • ০৬ আগস্ট ২০২৬
বিজয় একাত্তর হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, নেতৃত্বে শাকি…
  • ০৬ আগস্ট ২০২৬
ভাতা পাবেন আরও ২০০ ক্রীড়াবিদ, আন্তর্জাতিক মানের প্যারা টুর্…
  • ০৬ আগস্ট ২০২৬