ঢাকা বিশ্ববিদ্যালয়

ছাত্রত্ব ছিল না ক্যান্টিন কর্তার দাড়ি ছেঁড়া অভির, হল থেকে বহিষ্কার

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
মো. আরাফাত হোসেন

মো. আরাফাত হোসেন © ফাইল ছবি

ক্যান্টিনে খাওয়ার পর পাওনা টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধর করে দাড়ি ছিঁড়ে ফেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. আরাফাত হোসেনকে (অভি) সূর্যসেন হল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত আরাফাত হোসেন (অভি) ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। থাকতেন সূর্য সেন হলের ১৭৯নং কক্ষে। ২০২১ সালে অনার্স শেষ করার পর তিনি আর মাস্টার্সে ভর্তি হননি। তাই বিশ্ববিদ্যালয়ে তার কোনো ছাত্রত্বও ছিলো না।

অভিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় আপনি ক্যান্টিনে গিয়ে দুপুরের খাবার নিয়ে চলে যাওয়ার সময় বাকি খাতায় লিখে রাখতে বলেন। এসময় ক্যান্টিনের ক্যাটারার মো. ফাহিম আপনার নিকট বয়ো ২ হাজার ৬৫০ টাকা চাওয়ায় আপনি পরে পরিশোধ করবেন বলে জানান। ক্যান্টিনের ক্যাটারার তার ম্যানেজারকে বলে পরবর্তীতে আপনাকে আর বাকি খাবার না দিতে।

‘‘এতে আপনি মেজাজ হারিয়ে ফাহিমের কলার চেপে ধরে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং চড়-থাপ্পড় দেন। এক পর্যায়ে আপনি ফাহিমের শার্টের কলার এবং দাঁড়ি ছিড়ে ফেলেন। ছাত্ররা আপনাদের দু'জনকে আলাদা করে দিলে আপনি পরবর্তীতে ফাহিমকে ডেকে নিয়ে শাসান এবং এই ঘটনা নিয়ে কোনোরূপ বাড়াবাড়ি না করতে বলেন।’’

চিঠিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় ক্যান্টিন ক্যাটারারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রদত্ত রিপোর্টে ও সকল সাক্ষ্য-প্রমাণ, সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে আপনি দোষী হিসেবে প্রমাণিত। এছাড়া গত ২০২১ সালের বিএ (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এবং এমএ শ্রেণিতে ভর্তি না হওয়ায় বর্তমানে আপনার ছাত্রত্বও নেই। তাই আপনি হালে অবৈধভাবে অবস্থান করছেন।

এতে বলা হয়, এ ধরনের ঘটনা ঘটানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন, মর্যাদা ও আইনের পরিপন্থি। উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার (বিশেষ দ্বৈতাবাসিক কক্ষ নং- ১৭৯) বরাদ্দকৃত সিট বাতিলসহ আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আপনাকে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হলো। ভবিষ্যতে আপনাকে হলে অবস্থান করতে দেখা গেলে আপনার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9