ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু কাল

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM

© ফাইল ছবি

আগামীকাল শুক্রবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

এদিন সকাল ১১টায় ঢাকাসহ দেশের আটটি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীদের আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হবে। এবার এই ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১২ হাজার ২৭৪টি। এরমধ্যে মানবিক বিভাগ থেকে আবেদন করেছেন ৫১ হাজার ৩৯১ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ হাজার ৮৩৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ হাজার ৪৯ জন।

পরীক্ষায় সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট। এরমধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।  

এছাড়া, ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিন নির্ধারণ করা হয়েছে।

শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী তিন দিনে বাড়তে পারে নদীর পানি, বন্যার সতর্কতা জারি
  • ০৬ আগস্ট ২০২৬
বিজয় একাত্তর হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, নেতৃত্বে শাকি…
  • ০৬ আগস্ট ২০২৬
ভাতা পাবেন আরও ২০০ ক্রীড়াবিদ, আন্তর্জাতিক মানের প্যারা টুর্…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের দুই এজেন্ডা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষ…
  • ০৬ আগস্ট ২০২৬