জাবি ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে কাল, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জাবি উপাচার্য

ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জাবি উপাচার্য © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শুরু হবে। চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। নিয়ন্ত্রিত থাকবে ক্যাম্পাসের অভ্যন্তরণে চলমান যানবাহনও।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে রাতে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে। ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষার্থে আমরা বদ্ধপরিকর। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এজন্য আমরা সবার সহযোগিতা চাই।

সার্বিক নিরাপত্তা দিতে প্রক্টরিয়াল বডির সঙ্গে রোভার স্কাউট সদস্য, সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ১৫০ জন পোশাকধারী সশস্ত্র ও সাদা পোশাকধারী পুলিশ ফোর্স এবং অতিরিক্ত ৬০ জন আনসার সদস্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন ভবনে ১২০ জন বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য শৃঙ্খলার দায়িত্বে থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট), জয়বাংলা ফটক (প্রান্তিক গেট) ও বিশমাইল ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ট্র্যাফিক পুলিশের ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান সমূহে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) চালু রাখা হয়েছে।

আরও পড়ুন: জাবি ভর্তি পরীক্ষায় বাধা দেওয়ার হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থীদের

এদিকে, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষা কমিটি ও শৃঙ্খলা রক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে পারবে এবং সেগুলো আলাদা স্টিকার যুক্ত করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান ফটক (ডেইরি গেট) পর্যন্ত কোনো রিকশা চলাচল করবে না।

ছাত্রী হল থেকে আসা রিকশাগুলো বীরপ্রতীক তারামন বিবি হলের সামনে (টারজান পয়েন্ট পর্যন্ত) থামবে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের দিকে কোনো রিকশা চলাচল করবে না। পরীক্ষার্থীদের গাড়ি শুধু বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট দিয়ে ঢুকবে এবং সেনওয়ালিয়া গেট দিয়ে বেরিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করবে।

বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ মাঠ, রাঙামাটি পানির ট্যাংকের মাঠ, বিশমাইল খেলার মাঠসহ জাবি স্কুলকলেজ থেকে উত্তরদিকের সেনওয়ালিয়া পর্যন্ত অবস্থিত ফাঁকা জায়গাগুলো গাড়ি পার্কিংয়ের জন্য উন্মুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পের গাড়ি রাত আটটার পর থেকে চলতে পারবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো অস্থায়ী দোকান বসানো যাবে না। বিশ্ববিদ্যালয়ের বটতলা, প্রধান ফটক ও জয়বাংলা ফটকসংলগ্ন খাবারের দোকানগুলো মনিটরিংয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। 

আগামীকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকল নয়টায় শুরু হয়ে মোট ৬ শিফট ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল নয়টায় ১ম শিফটে ‘সি’ ১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টা ২৫ মিনিট থেকে ২য় শিফট থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন ৫ শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ও বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) প্রথম দুই শিফটে ‘বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টা ৫০ মিনিটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের  (আইবিএ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ওই দিন শেষ দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9