উপাচার্যের সঙ্গীদের ‘মানসিক স্বাস্থ্য’ পরীক্ষা করা দরকার: চবি শিক্ষক সমিতি 

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
শিক্ষক সমিতি

শিক্ষক সমিতি © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের সাথে অর্থাৎ প্রশাসনের সাথে থাকা ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা দরকার বলে মন্তব্য করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষক সমিতির ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

আবদুল হক বলেন, 'যে সিন্ডিকেট আমার বিরুদ্ধে  মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে সেই অভিযোগের ভিত্তিতে ১০ তারিখ তদন্ত কমিটি গঠন করছে পূর্বের ৩১ তারিখের সিন্ডিকেটের তারিখ দিয়ে। এভাবেই শিক্ষকদেরকে দমন নিপীড়ন করে যাচ্ছে এই প্রশাসন।'

তিনি বলেন, 'যে সিন্ডিকেট এতো পক্ষপাতদুষ্ট, যে সিন্ডিকেটে প্রশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে সিন্ডিকেট সভা অনুষ্ঠানের ১০দিন পরে গিয়ে ১০ দিন আগের না হওয়া সিদ্ধান্ত হয়েছে বলে একজনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে পারে সেই সিন্ডিকেটের কাছে এই প্রশাসন আমাদের বিচার চাওয়ার কথা বলছেন তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা দরকার।'

 উল্লেখ্য, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরে চারুকলা ইন্সটিটিউটে সংবাদ সম্মেলন থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির এমন আন্দোলন লজ্জাজনক বলে আখ্যায়িত করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি শিক্ষক সমিতিকে আন্দোলন না করে তাদের দাবি সিন্ডিকেটের কাছে উপস্থাপন করতে পারেন বলে জানান উপাচার্য।

শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী তিন দিনে বাড়তে পারে নদীর পানি, বন্যার সতর্কতা জারি
  • ০৬ আগস্ট ২০২৬
বিজয় একাত্তর হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, নেতৃত্বে শাকি…
  • ০৬ আগস্ট ২০২৬
ভাতা পাবেন আরও ২০০ ক্রীড়াবিদ, আন্তর্জাতিক মানের প্যারা টুর্…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের দুই এজেন্ডা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষ…
  • ০৬ আগস্ট ২০২৬