পলাশীর মোড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পেলেন ঢাবির ৩ শিক্ষার্থী

২২ জানুয়ারি ২০২৪, ০৪:৩১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
পলাশীর মোড়

পলাশীর মোড় © ফাইল ছবি

রাজধানীর পলাশীর মোড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গের ট্রলি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে জানতে পারি— ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।

তিনি আরও জানান, ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তিনি একজন ভবঘুরে প্রকৃতির ব্যক্তি ছিলেন বলে ধারণা করছি। এখন প্রযুক্তির সহায়তায় পরিচয় জানার চেষ্টা চলছে।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মো. মেহেদী হাসান জানান, পলাশী মোর এলাকায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নর্ডিক স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সম্পূর্ণ অর্থা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চবির হলে নিষিদ্ধ করা হলো ধূমপান, বিধি লঙ্ঘনে পেতে হবে শাস্তি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে চলে গেলেন ভিক্টোরিয়া…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬