‘শিক্ষা-গবেষণাকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের সম্পর্ক সুদৃঢ় করতে হবে’

২০ জানুয়ারি ২০২৪, ০১:৩২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান

ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ জানুয়ারি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অ্যালামনাইদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগসমূহের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী বিভাগ হচ্ছে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের সম্পর্ক সুদৃঢ় করতে হবে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকর্মে বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্য-সহযোগিতা করার জন্য অ্যালামনাইদের প্রতি আহবান জানিয়েছেন।

আরো পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রবণতা বাড়ছে, উদ্বিগ্ন প্রশাসন

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভূশি, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী, বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ, ভিজিটিং প্রফেসর ড. মাজিদ পুইয়ান এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো সম্মাননা প্রদান, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬