রাবির ‘বি’ ইউনিটের মুক্তিযুদ্ধা কোটা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার মেধাতালিকা প্রকাশ

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট-বি) বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষের মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/নাতি-নাতনি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভাগ অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট-বি) বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/নাতি-নাতনি নির্বাচন কমিটির দ্বারা নির্বাচিত ফলাফলের ভিত্তিতে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/নাতি-নাতনি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভাগ অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে আরো জানানো হয়, নির্বাচিত ছাত্র/ছাত্রীদের আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টার মধ্যে ডীন মহোদয়ের অফিসে এসে (ডীনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১২) সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। এরপর অনলাইনে (http://admission.ru.ac.bd) ভর্তি ফরম পূরণ করার পর তিন কপি প্রিন্ট করে অফিস চলাকালীণ সময়ের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডীনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১৪) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। কোনো ভর্তিচ্ছু যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান তাকে অনলাইনে ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে ১৯ সেপ্টেম্বর বিকাল ৪টার মধ্যে অটো-মাইগ্রেশন বন্ধ (Stop automigration)-এর অপশন বেছে নিতে হবে। 

আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
বুটেক্সে সব ধরনের সভা-সমাবেশ ও জনসংযোগ নিষিদ্ধ
  • ০৮ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই নারী সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার পা…
  • ০৮ আগস্ট ২০২৬
ভাতা পাইয়ে দিতে টাকা আদায়, পদ হারালেন বিএনপির ২ নেতা
  • ০৮ আগস্ট ২০২৬
রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আ…
  • ০৮ আগস্ট ২০২৬
জুনিয়র বৃৃত্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, কোনদিন কোন বিষয়ের…
  • ০৮ আগস্ট ২০২৬