ঈদে বাড়ি যেতে না পারা শিক্ষার্থীদের খাবার পৌঁছে দিল উত্তরণ

০১ জুলাই ২০২৩, ০৪:৩৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ঈদে বাড়ি যেতে না পারা শিক্ষার্থীদের খাবার পৌঁছে দিল উত্তরণ

ঈদে বাড়ি যেতে না পারা শিক্ষার্থীদের খাবার পৌঁছে দিল উত্তরণ © টিডিসি ফটো

কেউ আর্থিক টানাপোড়েনে বাড়ি যেতে পারেনি, কেউ পরীক্ষার ব্যস্ততায় থেকে পরিবার ছাড়া ঈদ পালন করছে ক্যাম্পাসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এসব শিক্ষার্থীদের জন্য ঈদের দিন খাবার পৌঁছে দিয়েছে উত্তরণ-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৯জুন) দুপুরে ৩৫ জন শিক্ষার্থীকে উত্তরণের সদস্যরা এ খাবার পৌঁছে দেয়।

উত্তরণ-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক জাহিদ হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলোতে আমরা দেখতে পাই বিভিন্ন সমস্যার কারণে ক্যাম্পাসে অবস্থানরত অনেক শিক্ষার্থী খাবার নিয়ে সমস্যায় ভুগছেন। সেসব সমস্যার কথাৃ চিন্তা করে সিদ্ধান্ত নিলাম উত্তরণ থেকে কিছু একটা করার, ঈদটা তাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার। পরে আমরা উত্তরণের সদস্যরা বাজার করে, নিজেরাই রান্না করে সারা ক্যাম্পাস ঘুরে ৩৫ জন শিক্ষার্থীকে খাবার পৌঁছে দেই। 

উত্তরণের এমন কার্যক্রম নিয়ে সংগঠনটির প্রধান উপদেষ্টা এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের অসুবিধার কথা জানার পর আমরা তাদের একবেলা খাবার পৌঁছে দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সিদ্ধান্ত নেই। উত্তরণের পেইজ থেকে বলা হয়েছিল যারা নানান সমস্যার কারণে ক্যাম্পাসে রয়ে গেছে তারা যেন পেইজে নক করে। নাম, পরিচয় গোপন রেখে তাদের ঈদ শুভেচ্ছা পৌঁছিয়ে দেওয়া হবে। আমরা প্রায় ৩৫ জনের নামের তালিকা পেয়েছি। আনন্দের বিষয় হলো শিক্ষার্থীরা ঈদ শুভেচ্ছা পেয়ে অনেক খুশি হয়েছে তা পরে পেইজে মেসেজ দিয়ে আমাদের জানিয়েছে। 

তিনি আরও বলেন, উত্তরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকট উত্তরণে কাজ করছে। আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে উত্তরণ টিউশন সেবা চালু করেছি। সামনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাউন্সিলিং সেবা করবো। আমরা চাই আমাদের শিক্ষার্থীবান্ধব কার্যক্রমগুলো আরও বিকশিত হোক। সব জায়গায় ছড়িয়ে যাক।

প্রসঙ্গত, ‘শিক্ষায় খোদা না হোক প্রতিবন্ধকতা’ এই শ্লোগান নিয়ে কার্যক্রম শুরু করে উত্তরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে অনাহারে বা অর্ধাহারে থাকেন সেসব শিক্ষার্থীদের ক্ষুধা নিবারণে এই উদ্যোগ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই তিন শিক্ষার্থী- সাংবাদিক ও যোগাযোগ বিভাগের নুর নবী রবিন ও জাহিদ হাসান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের মাহমুদুল হাসান মারুফ। পরে এই কার্যক্রমে হাত বাড়িয়ে দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

হলে খাবার খেয়ে নির্দিষ্ট একটি ডায়েরীতে নাম, পরিচয় লিখে খাবার খেতে পারেন শিক্ষার্থীরা। মাস শেষে নাম, পরিচয় গোপন রেখে তাদের অর্থ পরিশোধ করে দেয় উত্তরণ। প্রথম দিকে শুধু মাত্র আলাওল হলে এই সেবা চালু থাকলেও পরবর্তীতে ছেলেদের সোহরাওয়ার্দী হল, মেয়েদের দেশনেত্রী খালেদা জিয়া হল, প্রীতিলতা হল সহ চারটি আবাসিক হলে বর্তমানে এই সেবা চালু আছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence