ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার আর নেই

২৯ জুন ২০২৩, ০৯:৩০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM

© প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার বসুন্ধরা আবাসিক এলাকার  নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও সজ্জন একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই গুণী শিক্ষক ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নীতিবান শিক্ষক উপমহাদেশের ফারসি ভাষা শিক্ষা ও গবেষণায় অনন্য অবদান রেখেছেন। উর্দু ভাষায়ও তাঁর অসাধারণ পাণ্ডিত্য ও  দক্ষতা ছিল। তাঁর মৃত্যুতে ফারসি ভাষা শিক্ষা ও প্রসারের  ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিশ্চিত পরাজয় জেনেও যে কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে…
  • ০৯ আগস্ট ২০২৬
আলভারেজকে ছাড়বে না আতলেতিকো: সিমিওনে
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ
  • ০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬