ঢাবিতে ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৮টায়

২৭ জুন ২০২৩, ০৬:০৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
ঢাবি কেন্দ্রীয় মসজিদ

ঢাবি কেন্দ্রীয় মসজিদ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে ঈদ-উল-আযহা'র প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত নয়টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চারটি স্থানে ভিন্ন-ভিন্ন সময়ে ঈদ-উল-আযহা'র জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদ-উল-আযহা'র দু'টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন- মসজিদের সিনিয়র ইমাম খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭:৩০টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮ টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৭:৩০ টায় ঈদ-উল-আযহা'র জামাত অনুষ্ঠিত হবে। আজিমপুরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল ৭:৩০ টায় ঈদ-উল-আযহা'র জামাত অনুষ্ঠিত হবে।

ট্যাগ: ঢাবি
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬