চবি শাটলের ধাক্কায় নানি-নাতনির মৃত্যু

২৫ জুন ২০২৩, ১১:০৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু ও অপর জন ওই শিশুর নানি বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, নিহত বৃদ্ধার নাম রাজিয়া বেগম (৬৫) ও শিশুর নাম সাহির (৮)। তারা বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় পাঠান পাড়ায় ভাড়া থাকতেন। চট্টগ্রামের বাঁশখালীতে তাদের বাড়ি।

ওসি বলেন, নগরীর বটতলী স্টেশন থেকে বিকেল তিনটা ৫০ মিনিটে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অক্সিজেন মোড় রেলক্রসিং পার করার সময় ওই দুজনকে ধাক্কা দেয়। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগ: চবি
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬