জাবির নতুন রেজিস্ট্রার আবু হাসান

২৫ জুন ২০২৩, ০৯:১৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
মো. আবু হাসান

মো. আবু হাসান © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আবু হাসান। আগামী ৬ মাসের জন্য তাকে এ দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো যায়। 
 
অফিস আদেশে বলা হয়,  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) জনাব রহিমা কানিজ-এর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ৫ জুলাই শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টের ১২(৬) ধারা বলে রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসানকে আগামী ০৬ জুলাই পূর্বাহ্ন হতে ছয় মাসের জন্য রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। 

আবু হাসান ১৯৬২ সালের ১ জুন পাবনা জেলার ফরিদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে টাঙ্গাইলের একটি কলেজে শিক্ষক করেন। ২০০০ সালের ২০ ডিসেম্বর সহকারী রেজিস্ট্রার পদে এ বিশ্ববিদ্যালয়ে যোগ দান করেন। ২০০৯ সালের  জানুয়ারি  তিনি উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি পান। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা, টিচিং শাখা ও কাউন্সিল শাখার দায়িত্ব পালন করেন।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬