প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে ঢাবিতে এমফিল করতে যাচ্ছেন সুধা

২৫ জুন ২০২৩, ০৭:২৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
সঞ্জীবনী সুধা

সঞ্জীবনী সুধা © ফাইল ফটো

প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করতে যাচ্ছেন সঞ্জীবনী সুধা। আগামী জুলাই মাস থেকে এমফিলের ক্লাসে বসার কথা রয়েছে তার।

সঞ্জীবনী সুধা বলেন, ছোট থেকে সমাজের কাছে অনেক তুচ্ছ-তাচ্ছিল্যের স্বীকার হয়েছি, নিজেকে একটা বিষ মনে হতো। তবে সব কঠিন প্রতিকূল পরিস্থিতির সঙ্গে নিরন্তর লড়াই করতে করতে আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করার যোগ্যতা অর্জন করেছি। এটা আমার গর্ব, আমার সম্প্রদায়ের গর্ব, পুরো দেশের গর্ব।

জীবনের একটি বড় সময় টাঙ্গাইলের ধনবাড়ীতে বেড়ে ওঠা সঞ্জীবনীর সুধার পরিবারে আছেন বাবা, মা ও ছোট এক বোন। ছোটবেলা থেকেই সমাজের লোকজনের চরম বিরূপ আচরণের শিকার সুধা, সঙ্গে পরিবারও। অনেকবার বাড়ি থেকে পালিয়েছেন, অধিকাংশ সময়ই বাবা-মা খুঁজে নিয়ে এসেছেন কখনো বা ক্লান্ত শরীরে নিজে নিজেই বাড়ি ফিরেছেন।

তিনি বলেন, একটা দীর্ঘ সময় ধরে আলাওল হলে থেকেছি। আমাকে একটি কক্ষ বরাদ্দ দেয়া হয়েছিলো। তবে বলা হয়েছিল আমি যেন ছেলেদের পোশাক পরি, ছেলেদের মতো চলা-ফেরা করি। তেমনই চলেছি, তবে হলে অনেক সময়ই টিটকারির শিকার হয়েছি। তবে সেক্ষেত্রে শিক্ষক-সহপাঠীরা ছিলেন আমার জন্য আর্শীবাদ। তারা সাহস জুগিয়েছেন, পাশে ছিলেন বলে সুন্দরভাবে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পেরেছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে পাস করেছেন সুধা। ২০২১ খ্রিষ্টাব্দে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকে ‘কমিউনিকেশন অ্যান্ড সিএসআর অফিসার’ হিসেবে যোগ দেন সুধা।

এবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সঞ্জীবনী সুধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধীন এমফিল করতে যাচ্ছেন। তার এমফিলের বিষয় ‘রিফ্রেমিং জেন্ডার ইন পলিটিকস অব বাংলাদেশ’। জুলাই থেকে ক্লাস শুরুর কথা রয়েছে তার। 

 

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬