চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলে কাটা পড়ে প্রাণ গেল নানী-নাতির

২৫ জুন ২০২৩, ০৬:৩৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM

© ফাইল ছবি

চট্টগ্রাম নগর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল ট্রেনে কাটা পড়ে নানী-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল সোয়া ৩টার দিকে নগরের অক্সিজেন মোড়ের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজিয়া বেগম (৬৮) ও মো. সাহিল (৮)। তারা বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় পাঠান পাড়ায় ভাড়া থাকতেন বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম।  

তিনি জানান, চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা ২টা ৫০ মিনিটের ট্রেন অক্সিজেন এলাকায় পৌঁছালে এক নারী ও এক শিশু কাটা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনে কাটা পড়া দুই জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের স্বজনরা জানিয়েছেন তারা দুইজন সম্পর্কে নানী-নাতি। মরদেহ স্বজনদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬