জবি রোভার স্কাউট গ্রুপে দীক্ষা নিল ১২৮ রোভার

২৫ জুন ২০২৩, ০৫:০৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
জবি রোভার স্কাউট গ্রুপ

জবি রোভার স্কাউট গ্রুপ © টিডিসি ফটো

দেশের সর্বাধিক প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প-২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার ( ২৪ জুন ) সকালে গাজীপুরের বাহাদুর আঞ্চলিক রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনব্যাপী ক্যাম্প শেষে ১২৮ জন সহচরকে দীক্ষা প্রদান করা হয়। 

জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি এস কে জামিরুল এর ব্যবস্থাপনায় ও সাধারণ সম্পাদক হোসাইন মুহাম্মদ গোলাম রাজিক আদন এর সঞ্চলনায় জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার এই দীক্ষা প্রদান করেন।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় হাঁস চুরির অভিযোগ

এসময় তিনি বলেন, দীর্ঘ সময় রোভার প্রোগ্রামের সহচর পর্যায় সফলতার সাথে শেষ করে বিশ্ব স্কাউট আন্দোলনের আজ তোমরা সদস্য পদ লাভ করলে। তোমাদের এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করছি।  নিজেদের যোগ্যতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে আরও গতিশীল পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে।

দীক্ষা প্রদানে আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার মো. আবুল কালাম আজাদ এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক সাদিয়া আখতার। 

অনুষ্ঠানে রোভার শরিফুল ইসলামকে বিগত কাউন্সিলের শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেট এর সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি ছয়বারের অধিক রক্তদানকারী পাঁচ জনকে রক্তদাতা সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ সহচর ও জিনিয়াস সহচরকে পুরস্কার তুলে দেওয়া হয়। 

এর আগে গত ২২ জুন জবি রোভার-ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক হোসাইন মুহাম্মদ গোলাম রাজিক আদন এর সঞ্চালনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান খন্দকার।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬