ঢাবি ক্লাবের নতুন সভাপতি অধ্যাপক আনোয়ারুল, সম্পাদক মুহিত

২৪ জুন ২০২৩, ০৬:১৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
অতিথিবৃন্দের সাথে ক্লাবের নতুন ও বিদায়ী কমিটির সদস্যবৃন্দ

অতিথিবৃন্দের সাথে ক্লাবের নতুন ও বিদায়ী কমিটির সদস্যবৃন্দ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ২০২৩-২০২৪ সেশনের কমিটিতে নতুন সভাপতি ও সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং ড. মো. আব্দুল মুহিত। গতকাল শুক্রবার (২৩ জুন) ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্লাবের বিদায়ী সম্পাদক অধ্যাপক আল-আমিন ২০২২-২০২৩ সেশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: শিক্ষামন্ত্রী

নির্বাচিত সভাপতি ড. মো. আনোয়ারুল আজীম আখন্দজিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক এবং সম্পাদক  ড. মো. আব্দুল মুহিত ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ক্লাবের নতুন সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন এবং বিদায়ী কমিটির সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও গৌরবময় ইতিহাস রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবীন ও প্রবীন শিক্ষকদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান-বিজ্ঞান চর্চা এবং শিক্ষা ও গবেষণার নতুন নতুন চিন্তা-ভাবনা বিনিময়ে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম, মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সম্মিলিতভাবে কাজ করার জন্য ক্লাবের সদস্যদের প্রতি উপাচার্য আহ্বান জানান।

দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
ঢাবিতে জমে থাকা বৃৃষ্টির পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কুকুরের মৃ…
  • ২৫ মার্চ ২০২৬
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, কৃষকদল নেতা নিহত
  • ২৫ মার্চ ২০২৬
দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় ভাগ্নেসহ জাবি শিক্ষার্থী নিখোঁজ…
  • ২৫ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence